চানক্য মিডিয়া এন্টারটেইনমেন্ট নিবেদিত ও প্রযোজক শ্রী রানা মুখার্জী পরিচালিত সিনেমা ছিন্নমূর্তির অভিশাপ শুটিং শুরু করছেন পুজোর পর। পরিচালক নিজে জানান – কিছু দিন আগেই তাঁর ছয়ে ছক্কার শুটিং শেষ হয়েছে ।

এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় কয়েকদিন পরেই গানের রেকর্ডিং শুরু হবে। রানা মুখার্জী আর জানান – ছবির গান গুলি গাইছেন রূপঙ্কর বাগচী ইমন ও নবাগতা প্রিয়াঙ্কা দাস ব্যানার্জী। প্রিয়াঙ্কা দাস ব্যানার্জী পেশায় একজন বাংলার অধ্যাপিকা। গান নিয়ে সুপ্ত স্বপ্নটা তাঁর বই খাতা ব্ল্যাকবোর্ডের মধ্যে আবদ্ধ ছিল এতদিন কিন্তু পরিচালক রানা মুখার্জী বলেন প্রিয়াঙ্কা যথেষ্ট ট্যালেন্টেড গায়িকা তাঁর সাথে পরিচয় হবার পরেই পরিচালক নিজে সিদ্ধান্ত নেন তাঁর সিনেমায় গান গুলি গাওয়াবেন প্রিয়াঙ্কার কণ্ঠে। পরিচালক আর জানান পুরোনো শিল্পী দের সাথে নতুন দের নিয়ে কাজ করতে তিনি সবসময় ভালোবাসেন। রানা মুখার্জীর হাত ধরেই প্রিয়াঙ্কার নতুন অধ্যায় খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে কলেজ ছাড়াও গানের ষ্টুডিও বিভিন্ন মঞ্চে যেতে হবে তাঁকে।

পরিচালক রানা জানান – শুটিং কলকাতা ছাড়া আউটডোর থাকবে। এই মুহূর্তে জোর কদমে নতুন অভিনেতাদের নিয়ে পল্লিশ্রী এ ডি এক্স এন্টারটেইনমেন্ট প্রশিক্ষণ চলছে।

