নারায়ণ সেবা সংস্থার উদ্যোগে ‘দিব্যা হিরোস ২০২৪’ শো

অনেকেরই জানা, নারায়ণ সেবা সংস্থা হল রাজস্থানের একটি বিখ্যাত এনজিও। এই সংস্থাটি প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং ক্ষমতায়নের জন্য তৈরি হয়েছে। নারায়ণ সেবা সংস্থার উদ্যোগে আগামী ১৯ মে বিকেল ৫টা থেকে কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম-২ এ আয়োজিত হতে চলেছে নারায়ণ দিব্যাং ট্যালেন্ট এবং ফ্যাশন শো। এই শো এর নাম রাখা হয়েছে ‘দিব্যা হিরোস ২০২৪’। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে একটি বার্তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বার্তাটি হল, প্রতিবন্ধী হওয়া কোনও অপরাধ নয়। শারীরিক ভাবে অক্ষম অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক প্রতিভা।সেই প্রতিভা গুলিকে সকলের সামনে তুলে ধরাই হল এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
এই অনুষ্ঠানে প্রায় ৩০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করতে চলেছেন।নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন শো র মাধ্যমে অংশগ্রহণকারীরা সকলের মন জয় করে নিতে পারবে এবং সকলের সঙ্গে পাল্লা দিয়ে সমাজে এগিয়ে চলতে সক্ষম হবে। সংস্থার পক্ষ থেকে ১৩ মে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়জন করে, এমনটাই জানানো হল। সংস্থার এই প্রয়াসকে কুর্নিশ।
