গ্যালারি গোল্ডে হয়ে গেল চিত্র প্রদর্শনী

গ্যালারি গোল্ডে হয়ে গেল চিত্র প্রদর্শনী

কলকাতা: দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে হয়ে গেল ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই ফটো প্রদর্শনীতে স্থান পেয়েছে ৭৫ জন চিত্রশিল্পীর তোলা প্রায় দুশো সাটাশটি ছবি। এই প্রদর্শনীটির মাধ্যমে সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার বার্তা প্রদানের চেষ্টা করা হয়েছে। এছাড়া ও সকলের মধ্যে ছবি তোলার প্রতি আকৃষ্ট করাই হল এই প্রদর্শনীর উদ্দেশ্য। ছবি গুলিকে রাখা হয়েছে ইনডোর,আউটডোর, ওয়াইল্ড লাইফ সহ টোটাল ১০ টি ক্যাটাগরিতে। জানালেন ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক সুমিত বসু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বসাক,শর্মিলী দাস,শুভ সাহা,সীতানাথ পাল,বেঙ্গল রিপোর্টার গিল্ডের সভাপতি ডক্টর অরুণ কুমার সহ অন্যান্যরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )