শিশির মঞ্চে পরিবেশিত হলো চেতলা আনন্দম এর নতুন নাটক “জয় মা কালী বডিং “এক কথায় অনবদ্য উপস্থাপনা

শিশির মঞ্চে পরিবেশিত হলো চেতলা আনন্দম এর নতুন নাটক “জয় মা কালী বডিং “এক কথায় অনবদ্য উপস্থাপনা

দক্ষিণ কলকাতার চেতলা আনন্দম নবম বর্ষে পদার্পন করলো। ২০১৭ সালে এই দল প্রতিষ্ঠা লাভ করে। এই
চেতলা আনন্দম নাট্যদল প্রযোজিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে অন্যতম ফাঁদ, ভুল ঠিকানায়, দশমী, নটি বিনোদিনী,চন্দ্রনাথ, হাড়ী ফাটিবে, জয় মা বোর্ডিং ।


গত ৬ই অক্টোবর ২০২৬ শিশির মঞ্চে মঞ্চস্থ হয়ে গেলো চেতলা আনন্দম আয়োজিত কালজয়ী হাসির নাটক জয় মা কালী বোর্ডিং । অনুষ্ঠানের প্রথমে মহান শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় এর পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় কে সম্বর্ধিত করা হয়, সেই সঙ্গে অভিনেতা প্রেমাঞ্জন দাসগুপ্ত,ও সত্যম মজুমদার কে সম্বর্ধিত করা হয়। তাঁদের হাতে পুষ্পস্তবক , উত্তরীয়, মানপত্র তুলে দেন চেতলা আনন্দমের নাট্য নির্দেশক আশীষ মুখোপাধ্যায়। এরপর শুরু হয় নাটক জয় মা কালী বোডিং। নাটকে দেখানো হয় বোর্ডিং এর মালিক বাসী পচা খাবার খাইয়ে অধিক লাভ করতে গিয়ে নিজের ছেলেই হোটেলের খাবার খেয়ে মারা যাওয়ার করুন পরিণতি হয়।আর একদিকে বাসস্থান খুঁজতে গিয়ে মানুষকে কত বুদ্ধি করে ছল চাতুরী করে বাঁচতে গিয়ে আর একবিপত্তি । আদ্যোপান্থ এই হাসির নাটকটি অসাধারণ প্রযোজনা করেছে চেতলা আনন্দম। নাটকে অসাধারণ অভিনয় করেছেন বিশ্বজিৎ আচার্য, জ্যোতির্ময় পন্ডিত,পলাশ হালদার, অয়ন মুখার্জী, সায়ন মুখার্জী, অনিন্দিতা বসু, অনির্বান চক্রবর্তী, পূজা রুদ্র, দেবাশীষ মুখার্জী, অজয় বেরা, বাপি শেখ, আমির হোসেন, সোমেশ বসু, কল্যাণী সেনগুপ্ত, শ্বেতশ্রী মন্ডল, দেবাশীষ চক্রবর্তী, তরুণ পাণ্ডে, বুদ্ধদেব হাজরা। আলোয় বাবলু সরকার, মঞ্চ রঞ্জন বসু, রূপসজ্জা কেষ্ট সামন্ত, শব্দ প্রক্ষেপন কল্যাণ সরকার, পোশাক এম মনীষা, ব্যাবস্হাপনায় দেবাশীষ ভট্টাচার্য, বিশ্বদীপ দত্ত, জয়িতা ব্যানার্জী, রাজীব ব্যানার্জী মুন্সিয়ানা দেখিয়েছেন । নাটকটির সম্পাদনা, নির্দেশনা,
অবাহ ভাবনা,মঞ্চ পরিকল্পনা করেছেন চেতলা আনন্দমের কর্ণধার আশীষ মুখোপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *