নববর্ষের আগে ভোজন রসিকদের জন্য নয়া চমক
কলকাতা: সামনেই নববর্ষ। নববর্ষর আগেই সূচনা হল ভুরিভোজের আয়োজনের মধ্য দিয়ে এপার বাংলার সঙ্গে ওপার বাংলার এক সুন্দর মেলবন্ধন। ২ “রা এপ্রিল থেকে সিক্স বালিগঞ্জ প্লেসে শুরু হয়েছে দুই বাংলার মেলবন্ধনে এক অভিনব ফুড ফেস্টিভ্যাল। যার নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ ২০২৪’। এই ফেস্টিভ্যাল চলবে ১০ এপ্রিল। ‘বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ ২০২৪’ এর উদ্বোধনে উপস্থিত ছিলেন সস্ত্রীক পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সৌরসেনী মৈত্র। ‘বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ ২০২৪’ এর স্পেশাল মেনু গুলি হল,হাড়ি কাবাব,জালি কাবাব,মটন দহি বোরা,হালিম পাথর পিঠালি,খাশির পোলাও,হাঁসের ইয়াখনি পোলাও,কাটা-পোনা পোলাও,বুটের পোলাও,খুদের পোলাও,নল্লি কোরমা,কান্ট্রি চিকেন কারি,ইলিশ কোরমা,সেওয়াই ক্ষির,পেপার পায়েশ,আমের হালুয়া,শাহী তুকরা।
CATEGORIES Life Style
