পুনশ্চ নৃত্য কলা কেন্দ্রের নয়া প্রয়াস

পুনশ্চ নৃত্য কলা কেন্দ্রের নয়া প্রয়াস

কলকাতা: সদ্যই গিরীশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল পুনশ্চ নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে ভাবতরঙ্গ- ৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব। শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং সংস্কার সংরক্ষণ করার উদ্দেশ্যে “ভাবতরঙ্গ-৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব” এর আয়োজন করেছে “পুনশ্চ নৃত্য কলা কেন্দ্র”। এই উৎসবটির সহযোগিতায় ছিলেন ইনফোসিস ফাউন্ডেশন (ব্যাঙ্গালুরু), ভারতীয় বিদ্যাভবন, কোলকাতা। উত্তর কোলকাতার এই নামী সংস্থাটি দেশ বিদেশে বহু নৃত্য উৎসবে অংশ নিয়েছে। এই উৎসবে ভরতনাট্যম এবং নাট্যশাস্ত্র পরিবেশন করবে পুনশ্চ র নৃত্য শিল্পীরা। নৃত্যে অংশগ্রহণ করেছেন আত্রেয়ী দে, সুলগ্না দে, ঋত্বিকা শীল ,দীপ্তাক্ষ্মী সাহা , দীপশা মন্ডল ও আনন্দিতা দত্ত।পরিচালনায় ছিলেন পুনশ্চ-র কর্ণধার ও নৃত্য শিল্পী নন্দিতা ব্যানার্জী। ওনার পরমগুরু পদ্মবিভূষণ ড: পদ্মা সুব্রামনিয়াম। আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যয় (ওড়িষী গ্রুপ-দর্পণী), সৌভিক চক্রবর্তী (গ্রুপ কত্থক), ইভানা সরকার ও অর্পিতা সাহা (দ্বৈত মণিপুরী নৃত্য)। এই উৎসবের উদ্বোধন করেছেন ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর জি ভি সুব্রমণিয়াম এবং বিখ্যাত গৌড়ীয় নৃত্যের প্রবর্তক ড: মহুয়া মুখোপাধ্যায় ও নৃত্যশিল্পী অনিতা মল্লিক।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )