খনার কাহিনি ধারাবাহিকে গুণাচর্যের ভূমিকায় রোহিত

কলকাতা: কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছেন অভিনেতা রোহিত। সব ধরনের চরিত্রই তাকে বেশ মানায়। যদিও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে অভিনেতা। ছোটপর্দা থেকে বড়পর্দা এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন রোহিত। ছোট্টরাজার পর ফের বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রোহিতের নতুন ছবি চুপ। হরর থ্রিলার এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা। ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। ছবির বিষয়টি বেশ মজার। সকলেই কমবেশি ভূতকে ভয় পেয়ে থাকি। কিন্তু এবার ভূত ভয় পাবে মানুষকে। সদ্যই প্রকাশ্যে এসেছে চুপ এর টিজার।

এই মুহূর্তে রোহিতকে দেখা যাচ্ছে ছোটপর্দাতে ও। সোমবার থেকে শনিবার প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে আকাশ আর্টে  সম্প্রচারিত হচ্ছে খনার কাহিনি।

এই ধারাবাহিকে গুণাচর্যের ভুমিকায় অভিনয় করছেন রোহিত।

শীঘ্রই শুরু হবে হেমন্ত অরণ্যর পোস্টম্যান ছবির শ্যুটিং। ছবিটি পরিচালনা করেছেন দেব গোপাল মন্ডল। কেরিয়ারের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রোহিত। তিনি মিডিয়া ইনফ্লুয়েনসার ও। ইউটিউব, ফেসবুক,ইনস্টাগ্রাম, লিংকদিন, টুইটারে পেজ আছে ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত নামের। যেখানে ওয়েস্ট বেঙ্গলের উন্নতি নিয়ে ভিডিও তৈরি করেন রোহিত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *