কোলকাতায় প্রথমবার ‘এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’ এর ই স্কুটার

কোলকাতায় প্রথমবার ‘এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’ এর ই স্কুটার

সদ্যই দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে ডিস্ট্রিবিউটরশিপের সূচনা হয়ে গেল। যা কলকাতায় এই প্রথমবার। সেই সঙ্গে তিনটে নতুন মডেলের ই স্কুটার Grace, Prince ও Energy – র উদ্বোধন করলো এই সংস্থা। মোহন এক্সপোর্টস্ প্রাইভেট লিমিটেডের শো রুমে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ ৩৫ হাজার টাকা দামের ই স্কুটার পাওয়া যাবে।
এদিন ই স্কুটারটি উদ্বোধন করেছেন, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার। অনুপম হালদার বলেন, ‘বিশ্বে জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে। সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ। এই পরিস্থিতিতে ই- স্কুটারের মতো পরিবেশ বান্ধব যানের ব্যবহার যতো বেশি করা যায় বিশ্ববাসীর পক্ষে ততোই মঙ্গল।’

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেশ ত্রিপাঠী জানিয়েছেন, ‘খুব শীঘ্রই মথুরাপুর ও নিউ আলিপুরে আরো দু’টো শো রুম খুলতে চলেছেন তাঁরা। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে ১৫ টি জায়গায় পরিষেবা দেবার ব্যবস্থা করা হবে।’

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )