মুক্তি পেয়েছে মিউজিক এ্যালবাম “নৈহাটির বড়মা-২”

শুভঙ্কর ঘোষ

মুক্তি পেয়েছে অডিও ভিডিও মিউজিক এ্যালবাম “নৈহাটির বড়মা -২”। যখন যখন পৃথিবীতে অসুরের তাণ্ডবে ধ্বংসের মুখে পড়ে,ঠিক তখন তখন মা ভিন্ন ভিন্ন রূপে তাদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছেন।এই কলি যুগে চারিদিকে এত শোষণ পীড়ন , এতো অত্যাচার ,চারিদিকে শুধু বিষ আর বিষ,এই পাপ থেকে রক্ষা করতে বড়মাকে আসতে হবে।উনি ই পারবেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে,অশুভ শক্তি কে বিনাশ করতে,মানুষকে ধর্মের পথ দেখাতে,এটাই গানের বিষয় বস্তু।

নৈহাটি র বড়মা -২ মনোজিৎ গোস্বামীর কথায় ও সুরে গানটি গেয়েছেন সুজয় ভৌমিক ও নবনীতা ভট্টাচার্য।মিউজিক আরেঞ্জমেন্ট দেবাশীষ সোম। বাঁশি তে সৌম্য জ্যোতি ঘোষ । বাদ্যযন্ত্রে সুমন দাস।আটলান্টিস মিউজিক থেকে ১৪ অক্টোবর রিলিজ  করা হচ্ছে। দৃশ্যায়নে মিল্টন।বড়মা এলবাম টির সাফল্যের পর এবার বড়মা-২
সহযোগিতায় বড়মার কর্তৃপক্ষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *