ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে পর্যটন মেলা

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে পর্যটন মেলা

কলকাতা: ১৭ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উদ্বোধন হয়ে গেল পর্যটন মেলার। বাংলার সবচেয়ে বড় এই পর্যটন মেলা BTF বা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট নামে পরিচিত। পর্যটন মেলাটি চলবে আগামী ১৯শে জুন পর্যন্ত। মেলা দেখার সময়সীমা সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের আয়োজনে হয়েছে এই মেলা।

৮ম বর্ষে পদার্পন করা এই মেলা থেকে মিলবে দেশ বিদেশের বিভিন্ন খবর। এই পর্যটন মেলায় ১২০টি স্টল রয়েছে।সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ডিএমসি-র ব্যবস্থাপনায় দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড তাদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে। থাকছে একাধিক রাজ্য পর্যটনও। প্রদীপ জ্বালিয়ে এদিন পর্যটন মেলার উদ্বোধন করেন বিখ্যাত ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ,অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

অন্যান্য বছরের মতো চলতি বছরেও পর্যটন মেলায় ভ্রমণপ্রেমী দর্শকদের জন্য লাকি ড্র-এর আয়োজন করা হয়েছে। প্রতি ঘণ্টায় এই লটারিতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় কোনও প্রবেশ মূল্য নেই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )