গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের যৌথ আয়োজনে ২ মে, অহীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র ফাইনাল। এই প্রতিযোগিতা এবার তৃতীয় বর্ষে। উন্মেষ (১০ বছর থেকে ১৪ বছর), বিকাশ (১৫ বছর থেকে ১৮ বছর) এবং ঐশ্বর্য (বয়স ১৯ বছর ও তার ঊর্ধ্বে), নামে প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। ৩০০ র বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় নাম দিয়েছিল।

এরপর একে একে অনালইন বাছাইপর্ব, কোয়াটার ফাইনাল এবং সেমি ফাইনালের চুলচেরা বিচারের মাধ্যমে সর্বমোট ৩৫ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্যায়ের জন্য বেছে নেওয়া হয়। ফাইনালের আগে প্রস্তুতিপর্ব হিসেবে ছিল প্রতিযোগীদের গ্রুমিংও। এদিন বিচারকের আসনে ছিলেন জয়তী চক্রবর্তী, অলক রায়চৌধুরী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অপলা বসু সেন, প্রবুব্ধ রাহা, অদিতি গুপ্ত, শমীক পাল। উন্মেষ বিভাগে প্রথম হয় অভিরূপ মাইতি, দ্বিতীয় আপ্তদূতী দাশগুপ্ত, তৃতীয় ঈশান এ। এই বিভাগে সুরের সাথী সম্মানে সম্মানিত হয় তন্বিষ্ঠা সেনগুপ্ত। বিকাশ বিভাগে প্রথম হয় শতভিষা মিশ্র, দ্বিতীয় শ্রিয়াঙ্কা মিশ্র এবং তৃতীয় রিতিকা চ্যাটার্জী। সুরের সাথী পুরস্কার পায় অহনা চক্রবর্তী। ঐশ্বর্য বিভাগে প্রথম হয় নেহা রানা, দ্বিতীয় চন্দ্রিমা ভট্টাচার্যি, তৃতীয় দেয়াসিনী ঘোষ এবং সুরের সাথী পুরস্কার পায় দিয়া দাস।


প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানধিকারীরা নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার সুযোগ পাবে এবং নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবে। এ বছর থেকে প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীদের জন্য থাকছে একটি বিশেষ প্রাপ্তি। একটি অডিও অ্যালবাম করার সুযোগ। সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলীর পরিচালনায় নব রবি কিরণের পক্ষ থেকে প্রকাশিত হবে প্রথম স্থানাধিকারীদের নিয়ে একটি অডিও অ্যালবাম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *