রবীন্দ্র সদনে সংবর্ধনা,স্বপ্নপূরণ সাথীর

রবীন্দ্র সদনে সংবর্ধনা,স্বপ্নপূরণ সাথীর

গত ৮ সেপ্টেম্বর রবীন্দ্র সদন মঞ্চের অনুষ্ঠানে সাথিকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। সাথি মঞ্চে সংবর্ধনা নিয়ে নিজের আবেগ প্রকাশ করে – আমাকে আমন্ত্রণ করার জন্য আমি খুব কৃতজ্ঞ । আমি স্বপ্ন দেখেছি কিন্তু আজ স্বপ্ন বাস্তব হচ্ছে নিজে সেটা বুঝতে পারছি। রবীন্দ্র সদন বাইরে থেকে অনেক বার দেখেছি কিন্তু এই মঞ্চে উঠে আজ সংবর্ধনা নেবো সেটা স্বপ্ন ছিল। এটুকুই বলবো ধৈর্য ধরলে স্বপ্ন ঠিক সফল হয়। বার বার তার বাবার কথা উল্লেখ করেছে অভিনেত্রী সাথি, তার বাবার জন্য এই ব্রাউন গুলোতে পৌঁছতে পারছে আসতে আসতে।
যে সকল নতুন শিল্পীদের সুযোগ পাওয়া খুবই কঠিন সাধারণ ভাবে দুটো কথা বলার সুযোগ পায় না গেটের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় কিন্তু এই অপেক্ষার অবসান একদিন ঠিক ঘটেই। মানুষের সাথে ভালো আচরণ,ধৈর্য, জেদ একদিন সফলতা অনেই। যা সব গুন গুলো সাথির ভিতরে আছে। এই মুহূর্তে সাথির বিভিন্ন প্রস্তুতি চলছে জোরকদমে। এত বছরের অপেক্ষা এই বছরেই দর্শকরা উপহার পাবেন নতুন নায়িকা সাথিকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *