স্কিন ডাইনামিক্স এর চতুর্থ শাখার উদ্বোধন

উদ্বোধন হয়ে গেলো কসমেটোলজিস্ট ও অ্যস্থেটিক নসালটেন্ট সায়ন্তন দাসের নিজস্ব ব্রান্ড ও ক্লিনিক “স্কিন ডাইনামিক্স”, এর চতুর্থ শাখার । বিলেত থেকে ফেলোশিপ শেষ করে সায়ন্তন দাস এই ক্লিনিকে অত্যন্ত উন্নত কিছু টেকনোলজি ব্যবহার করছেন । তিনি জানান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান ট্রিটমেন্ট তিনি এখানে এনেছেন, যা তাঁর উপভাক্তাদের পরিষেবা দিতে পারবেন। যার দ্বারা ত্বক ও চুলের কিছু জটিল থেকে জটিল সমস্যা ও সমাধান সম্ভব। ইতি মধ্যেই ত্বক ও চুলের সমস্যা সামাধান করে কলকাতাবাসীর মন জয় করেছেন অ্যস্থেটিক কনসালটেন্ট সায়ন্তন দাস। এই শাখাটির জন্য তিনি পাশে পেয়েছেন পাপড়ি জৈনকে । যিনি এই ক্লিনিক টি শুরু করাতে সায়ন্তন এর সাথে আছেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল , শ্রুতি দাস ,লাহোমা ভট্টাচার্য ,জীতু কমল ,অনিন্দিতা সরকার , অভিরূপ সেনগুপ্ত ,ও সোহিনী শাস্ত্রী, অভিষেক রয়। এদিন সায়ন্তন জানান তার আগামী পরিকল্পনা তে তার এই ব্রান্ড এর আন্ডারে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তিনি ক্লিনিক এর শাখা শুরু করে অনেকের কাছে পৌছতে চান, খুব শীঘ্রই তাঁর আরও কয়েকটি ক্লিনিক শুরু হতে চলেছে l তার ক্লিনিক গুলোতে এমন কিছু পরিষেবা পাওয়া যাবে যা অন্য কোথাও পাওয়া যাবে না।
