‘কফি হাউস’ ছবির পোস্টার লঞ্চ ও গান রেকর্ডিং এ বিনোদ রাঠোর

‘কফি হাউস’ ছবির পোস্টার লঞ্চ ও গান রেকর্ডিং এ বিনোদ রাঠোর

কলকাতা:- মুক্তির অপেক্ষায় বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষের যৌথ পরিচালনায় নতুন ছবি ‘কফি হাউস’ । ‘হোয়াইট হর্স পিকচার’ প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষে। এই মূহুর্তে চলছে ছবির প্রচারপর্ব। সদ্যই লঞ্চ হয়ে গেল ‘কফি হাউস’ এর পোস্টার। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা সঙ্গীতা কোনার এবং সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর।

‘কফি হাউস’-এর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মান্না দের গাওয়া কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই গানটিকে ভিত্তি করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবির গল্প লিখেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। গানের ‘সুজাতা’ কে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের গল্প এগিয়েছে। সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। শেষে সুজাতা, অমল ও রমার কি হবে সেই রহস্য এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী।

দেড় ঘন্টার এই কাহিনীচিত্রে, দমদম ক্যান্টনমেন্টের ‘স্টুডিও ওএইচডি’ তে সদ্যই রেকর্ড হওয়া একটাই গান রয়েছে। আদৃতা ঝিনুক লেখা, পূজা আচার্যর সুরে এই টাইটেল সং টি গেয়েছেন বিনোদ রাঠোর। সঙ্গীত পরিচালনা করেছেন অলি মন্ডল।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )