কোলকাতা: লঞ্চ হয়ে গেলো দীপাবলীর ধামাকা মিউজিক ভিডিও চা বৌদি। রেমন্ড মিউজিকের নিবেদনে,saf ইন্টারটেনমেন্ট রিলিজিং প্ল্যাটফর্মে “চা বৌদি “মিউজিক ভিডিও অ্যালবাম রিলিজ হয়েছে। গানের মার্কেটিং করছে মেহুল মিউজিক। “টুম্পা সোনা”; “মালতী মাসি”,”রঙ্গবতী”, ” বৌদি ডট কম” মতো সুপারহিট গানের রেকর্ড ছাপিয়ে যাবে এই মিউজিক। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ডিরেক্টর প্রলয় শঙ্কর,গীতিকার অমরেশ কুমার , সিঙ্গার কুমার আদিত্য, এরেন যার বিপ্র আর শুভাশীষ। উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রী আরমান, সৌমেন, অনিশা, প্রযোজক আদ্রিত মন্ডল। গানের কথা হল, “বৌদি একটু কাছে এস না, কাছে এসে ভালোবেস “। গীতিকার থেকে গায়ক অভিনেতা অভিনেত্রী, প্রযোজক থেকে পরিচালক সবার বক্তব্য এক এটা ফুল ইন্টারটেনমেন্ট। ৮ থেকে ৮০ সবার ভালো লাগবে।এটার মিউজিকে র পাশাপাশি পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রলয় শঙ্কর। প্রচারে শুভঙ্কর ঘোষ।ক্যামেরায় আশীষ। কোরিওগ্রাফিতে রানা।
Posted inEntertainment