ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতির তত্বাবধানে বঙ্গভঙ্গ আন্দোলনের ওপর বিশেষ উপস্থাপনা হয়ে গেল ভারতীয় জাদুঘরে। ১৯০৫ সালের ১৪ই আগস্টের বঙ্গভঙ্গ আন্দোলনের উপর হওয়া এই নৃত্যনাট্য পরিবেশন করেছেন লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তীর মত অভিজ্ঞ শিল্পীরা।

বঙ্গভঙ্গ আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। সেসময় বঙ্গভঙ্গ দেশভাগ সাধারণ মানুষ এবং কবি সাহিত্যিকদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছিল সবই উঠে এসেছে হর ঘর তিরঙ্গা প্রকল্পের মধ্যে অধুনা অন্তর্গত এই অনুষ্ঠানে।

সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় বিশিষ্ট শিল্পীরা। সৌনক সাম্য সায়ন প্রসূন অনসূয়া চন্দ্রিমা। সঙ্গীত পরিকল্পনায় সুরজিৎ চক্রবর্তী, নবারুণ দত্ত, সঞ্জয় ব্যানার্জি, সায়ন্তন বিজলী, মনোমিত রায় প্রমুখ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ।