নটী বিনোদিনীর বাড়ির শ্যামা পুজো

কলকাতা : অন্যান্য বছরের মতো চলতি বছরেও ধুমধাম করে আয়োজিত হয়ে গেল নটী বিনোদিনী বাড়ির শ্যামা পুজো। চলতি বছরে নয় বছরে পদার্পণ করেছে এই পুজো।

যদিও এই পুজো কিন্তু বহু বছর আগেই শুরু হয়েছিল। কিন্তু বেশ কিছু ঘটনার জন্য মাঝে স্থগিত রাখা হয়েছিল এই পুজো। দু সপ্তাহ ধরে চলে এই পূজোর প্রস্তুতিপর্ব। পুজো ঘিরে সকলের উৎসাহর শেষ নেই। এই পূজোর বিশেষত্ব অনেক রয়েছে।

এছাড়াও এই পুজোয় প্রতি বছর মা কালী আসেন ছদ্মবেশে। পূজোর কয়েকটি দিন এই বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকে। শুধু তাই নয়, চেনা অচেনা প্রত্যেক মানুষকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। অন্যান্য বছরের মতো এই বছরেও মা কালী এসেছিলেন ছদ্মবেশে।

সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে শেয়ার করলেন নটী বিনোদিনী বাড়ির সদস্যরা। কেমন ছিল সেই অভিজ্ঞতা, শুনে নেওয়া যাক নটী বিনোদিনী বাড়ির সদস্যদের মুখ থেকেই।
CATEGORIES Life Style
